খুলনার নতুন বিভাগীয় কমিশনার হলেন আবদুল্লাহ হারুন

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন   |   খুলনা

খুলনার নতুন বিভাগীয় কমিশনার হলেন আবদুল্লাহ হারুন

খুলনা ব্যুরো :

খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুনকে খুলনার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে সিলেট বিভাগের কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং বরিশালের কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হন। পরে তারা অবসরে যান বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement