সাতক্ষীরায় যুব নেতৃত্বে কর্মসংস্থান ও সাইবার সুরক্ষা বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় যুব নেতৃত্বে কর্মসংস্থান ও সাইবার সুরক্ষা বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলায় যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাজেট বরাদ্দ বিষয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট (লেক ভিউ) মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটি যুব সদস্যরা নাটকের মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের প্রস্তাব দেন। সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আসাদুল ইসলাম,একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম এন্ড পার্টনারশিপ) মোঃ আরিফ সিদ্দিকী,ডেপুটি ম্যানেজার (ইয়ুথ অ্যান্ড জাস্ট সোসাইটি) মোসতাহিদ জামি সহ আরো অনেকে।

জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ও জীবিকায়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে কর্মসংস্থান সংকট বাড়ছে। এ পরিস্থিতিতে যুবদের দক্ষতা উন্নয়ন, বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এডভোকেসি সভায় যুব সদস্যরা নাটকের মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের প্রস্তাব দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

Advertisement
Advertisement
Advertisement