ভান্ডারিয়ায় বিদ্যুতের তার চুরির অভিযোগে গ্রেফতার ১

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন   |   খুলনা

ভান্ডারিয়ায় বিদ্যুতের তার চুরির অভিযোগে গ্রেফতার ১

প্রতিদিনের দেশ ডেস্ক :

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকায় বিদ্যুতের তার চুরির অভিযোগে কাজী আশফাকুজ্জামান জয় (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি ভান্ডারিয়া পৌরসভার স্টিমারঘাট ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত কাজী আনিসুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে ইলেকট্রিক পোল ও বাসাবাড়ির বিদ্যুৎ সংযোগের তার কেটে নেওয়ার একাধিক ঘটনা ঘটে। এসব ঘটনার প্রেক্ষিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টতার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে তার কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় তার সম্পৃক্ততা যাচাইসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement