খুলনায় আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতকরণে নতুন ফিল্টার উদ্বোধন

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতকরণে নতুন ফিল্টার উদ্বোধন

খুলনা ব্যুরো :

বেসরকারি সংস্থা এ্যাডামস ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার (১৭ এপ্রিল) খুলনা শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। তিনি বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ্যাডামস ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয়। এ ধরনের সংগঠনগুলোকে আইনগত কাঠামোর আওতায় আনা গেলে উন্নয়ন কার্যক্রম আরও টেকসই হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হামিদুল বারী, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, ব্রিজ অফ লাইট জার্মানির ব্যবস্থাপনা পরিচালক হলগার ট্রিচো, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিউনিটি ফোরামের কেন্দ্রীয় সভাপতি শেখ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি ফোরাম ও যুব ফোরামের সদস্যসহ এ্যাডামস ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে এ্যাডামস ফাউন্ডেশন, কুয়েট ও জাপানের রিটসুমেকান ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে উদ্ভাবিত ৩০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন করা হয়। উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের ২৪টি ওয়ার্ডে এ্যাডামস ফাউন্ডেশন বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

Advertisement
Advertisement
Advertisement