রাশু হত্যা মামলায় মোটরসাইকেল সহ যুবক গ্রেপ্তার

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন   |   খুলনা

রাশু হত্যা মামলায় মোটরসাইকেল সহ যুবক গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনার দৌলতপুরে যুবদল নেতা রাশু হত্যা মামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, খানজাহান আলী থানাধীন সোনালী জুট মিল এলাকা থেকে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মোহাম্মদ কামাল শেখ ও হেলেনা বেগমের ছেলে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি লাল রঙের অ্যাপাচি ফোরবি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, জব্দ করা মোটরসাইকেলটি বহুল আলোচিত যুবদল নেতা রাশু হত্যা মামলায় ব্যবহৃত হয়েছিল। 

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement