সংবাদ শিরোনাম

জুম্মার নামাজের আগে ভ্যানে ৬ ড্রাম অবৈধ জ্বালানি তেল জব্দ

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন   |   খুলনা

জুম্মার নামাজের আগে ভ্যানে ৬ ড্রাম অবৈধ জ্বালানি তেল জব্দ

খুলনা ব্যুরো :

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল জুম্মার নামাজে যাওয়ার পথে ৩টি ভ্যানে বহনকৃত ৬ ড্রাম অবৈধ জ্বালানি তেল জব্দ করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে খালিশপুর কবরস্থান রোডে এই ঘটনা ঘটেছে।

সন্দেহজনকভাবে তেল পরিবহন করতে দেখা গেলে তিনি ভ্যানগুলো থামান এবং বৈধ কাগজপত্র যাচাই করেন। তৎক্ষণাৎ দারুন ব্যর্থতার কারণে তেলগুলো জব্দ করা হয়।

পরবর্তীতে হুইপ বকুল পুলিশকে খবর দেন। পুলিশ জব্দকৃত তেলসহ ভ্যানগুলো হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসা করেছেন এবং বলছেন, এ ধরনের পদক্ষেপ অবৈধ জ্বালানি ব্যবসা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।