মোরেলগঞ্জে মন্দিরের জমি নিয়ে সহিংসতা, সাধারণ সম্পাদককে হামলার অভিযোগ

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন   |   খুলনা

মোরেলগঞ্জে মন্দিরের জমি নিয়ে সহিংসতা, সাধারণ সম্পাদককে হামলার অভিযোগ

খুলনা ব্যুরো :

বাগেরহাটের মোরেলগঞ্জে মন্দিরের জমিতে টিকেট কাউন্টার স্থাপনের বিরোধকে কেন্দ্র করে মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত দাসকে হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্থানীয় যুবক ফেরদাউস শিকদার এবং তার কয়েকজন সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরদাউস শিকদার মন্দির জমিতে দূরপাল্লার বাসের কাউন্টার স্থাপন করতে চেয়েছিলেন। কমিটি অনুমতি না দেওয়ায় বুধবার কাউন্টার নির্মাণের সরঞ্জাম মজুদ করলে তর্কবিতর্ক শুরু হয়। বৃহস্পতিবার রাতে দাসকে বলভদ্রপুর বাজার-নন্দী মার্কেট এলাকায় হামলা করা হয়।

ঘটনার পর মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহমুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মন্দির ভবনের পাশে টিকেট কাউন্টার নির্মাণের জন্য একটি পক্ষ চেষ্টা করেছে। তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ পৌঁছায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা হামলার নিন্দা জানিয়েছেন এবং দোষীদের আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মন্দির কমিটির সভাপতি উৎপল কুমার দাস বলেন, “এ ধরনের ঘটনা এলাকার মানুষের মনকে আঘাত করেছে। প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।”

অভিযুক্ত ফেরদাউস শিকদার দাবি করেছেন, এটি তার ব্যক্তিগত বিরোধ, মন্দির জমি দখলের বিষয় নয়।

Advertisement
Advertisement
Advertisement