সংবাদ শিরোনাম

খুলনা সহ ৮ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

 প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন   |   খুলনা

খুলনা সহ ৮ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

খুলনা ব্যুরো :

শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানসহ দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। মঙ্গলবার জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান উপাচার্যদের অব্যাহতি দেওয়া হয়েছে।

নতুন নিয়োগ অনুযায়ী, ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মামুন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আল ফোরকান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন একযোগে এসব নিয়োগের ঘোষণা দেন।

Advertisement
Advertisement
Advertisement