সংবাদ শিরোনাম

খুলনায় যৌথ অভিযানে মহাসড়ক থেকে অস্ত্রসহ নারী গ্রেফতার

 প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় যৌথ অভিযানে মহাসড়ক থেকে অস্ত্রসহ নারী গ্রেফতার

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় অভিযান চালিয়ে এক নারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে লবণচরা থানাধীন সাতক্ষীরা মহাসড়কের নিজ খামার মোড়স্থ আর আর পি এগ্রো ফার্মসের সামনে পাকা সড়কের ওপর লবণচরা থানার একটি চৌকস টিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ, খুলনার যৌথ অভিযানে সুরাইয়া পারভীন সুমী (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।তিনি সাতক্ষীরা জেলার বাটকেখালী এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আশারাফ উদ্দীন।

অভিযানকালে তার হেফাজত থেকে ৩টি বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ৪টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় লবণচরা থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।#