ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ফুলতলায় প্রশিক্ষণ কর্মসূচি
খুলনা ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি শনিবার ফুলতলা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ফুলতলার রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার, খুলনা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান।
ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুচি রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, খুলনা জনাব মোঃ সোহেল সামাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপসচিব জনাব মোঃ সাইফুল করিম, সহকারী কমিশনার (ভূমি) জনাব তৌহিদ রেজা, তেরখাদা থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তফা কামালসহ উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।