বিপিজেএ' র সাবেক সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যু
খুলনা ব্যুরো :
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলার সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রবাহ-এর সিনিয়র ফটো সাংবাদিক কামরুল আহসানের মাতা শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা’র নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বিবৃতি প্রদানকারীরা হলেন—সভাপতি এম এ হাসান, সহ-সভাপতি এম এম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জ্বল, যুগ্ম সম্পাদক মোঃ সোহেল হোসেন, কোষাধ্যক্ষ মানজারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য বাপ্পী খান, হেলাল মোল্লাসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।