সংবাদ শিরোনাম

খুলনা-৩ আসনে ধানের শীষের পক্ষে জনস্রোত

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনা-৩ আসনে ধানের শীষের পক্ষে জনস্রোত

খুলনা ব্যুরো :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) খুলনা মহানগরীর খান জাহান আলী থানাধীন এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

জনসভায় প্রধান বক্তা ছিলেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা খুলনাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।