সংবাদ শিরোনাম

ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে খুলনায় পথশিশুদের নিয়ে পিঠা উৎসব

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন   |   খুলনা

ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে খুলনায় পথশিশুদের নিয়ে পিঠা উৎসব

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে খুলনায় ছিন্নমূল পথশিশুদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে খুলনা মহানগরীর লবণচরা আমতলার বালুর মাঠে নিসচা খুলনা মহানগর শাখার উদ্যোগে সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত অর্ধশত পথশিশুর অংশগ্রহণে এ উৎসবের আয়োজন করা হয়।

নিসচা খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে এবং বাংলাদেশ বেতারের খুলনা জেলা সংবাদদাতা কামাল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন।

প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সমাজসেবক মো. জাকির হোসেন জমাদ্দার, সেরা রাঁধুনি ১৪২৭ নাদিয়া নাতাশা ও নারী উদ্যোক্তা মনিরা রত্না।

অনুষ্ঠানে নিসচার নেতৃবৃন্দসহ স্থানীয় সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।