সংবাদ শিরোনাম

যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন   |   খুলনা

যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু

খুলনা ব্যুরো:

চুরি করতে গিয়ে যশোরে গণপিটুনিতে শামীম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে যশোর সদর উপজেলার বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শামীম বলাডাঙ্গা এলাকার ছবদুলের ছেলে। পুলিশ জানায়, তিনি মাদকাসক্ত ছিলেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, রাত আনুমানিক ২টার দিকে শামীম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশ দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় দোকানের সিসিটিভি ক্যামেরায় বিষয়টি নজরে আসে। দোকান মালিক বাইরে এসে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে শামীমকে ধরে গণপিটুনি দেয়।

গুরুতর আহত অবস্থায় দোকান মালিক ও স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়।

ওসি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।