সংবাদ শিরোনাম

এপিবিএন খুলনার সাইবার ইউনিটের সাফল্য

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন   |   খুলনা

এপিবিএন খুলনার সাইবার ইউনিটের সাফল্য

মাসুদ আল হাসান ,খুলনা ব্যুরো  :

২৮ ডিসেম্বর রবিবার ৩ এপিবিএন (আর্মড ব্যাটালিয়ন) খুলনা-এর সাইবার ক্রাইম ইউনিট জিডির ভিত্তিতে অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অভিযানে ৬৭টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত মোবাইল ও অর্থ পরবর্তীতে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। এই কার্যক্রমের নেতৃত্ব দেন জনাব এম. এম. সালাহউদ্দীন (মোহাম্মদ সালাহউদ্দীন), অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ৩ এপিবিএন, খুলনা।

তিনি অধিনায়ক হিসেবে যোগদানের পর থেকে ৩ এপিবিএন, খুলনার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। সাইবার অপরাধ দমন, জনবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ব্যাটেলিয়নের সুনাম ক্রমেই বিস্তৃত হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সাফল্য সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।