সংবাদ শিরোনাম

জীবননগরে যৌথ অভিযানে অস্ত্র গুলি সহ আটক ১

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন   |   খুলনা

জীবননগরে যৌথ অভিযানে অস্ত্র গুলি সহ আটক ১

খুলনা ব্যুরো:

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) ভোরে জীবননগর পৌরশহরের মহানগর দক্ষিণপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম গাজী জাহিদ হাসান (৩৬)। তিনি ওই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

পরে তাকে জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস সম্পর্কে তদন্ত চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।