দেশ-বিদেশের ২৭ জন পেলেন ইম্পেরিয়াল ফটো সাংবাদিকতা সম্মাননা

 প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন   |   ঢাকা

দেশ-বিদেশের ২৭ জন পেলেন ইম্পেরিয়াল ফটো সাংবাদিকতা সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে আজ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো মর্যাদাপূর্ণ 'ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬' প্রদান অনুষ্ঠান। ফটোসাংবাদিকতা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই বিশেষ সম্মাননা প্রদান করেছে ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ সেলিব্রেশন কাউন্সিল।


শুক্রবার (১ মে) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেপাল দূতাবাসের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভাণ্ডারী এবং দি নিউ নেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোক সম্পাদক আরশাদ হোসেন। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারাল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন। ন্যাশনাল ফোরাম অফ ফটো জার্নালিস্ট নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্তার নেতৃত্বে ১০ জনের প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


ইম্পেরিয়াল ফটো জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৬-এ পুরস্কার পান মোট ২৭ জন। এবছর নেপালের ১০ জনকেও সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। ফটো সাংবাদিকতায়৫৭ বছর অবদানের জন্য বিশেষ সম্মাননা পান রইটার্সের ফটো সাংবাদিক রফিকুর রহমান। 

সম্মাননা অনুষ্ঠানের শেষপর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন। সাংবাদিকতার জগতে বিশিষ্টজনদের পদচারণায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।উল্লেখ্য, ফটো সাংবাদিকতায় দক্ষদের মূল্যায়ন ও উৎসাহ দিতেই অ্যাওয়ার্ড প্রদানের শুরু বলে আয়োজকরা জানান।

Advertisement
Advertisement
Advertisement