সংবাদ শিরোনাম

ইম্পেরিয়াল হোটেলে শেফ ট্রেনিং কোর্স সম্পন্ন

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন   |   ঢাকা

ইম্পেরিয়াল হোটেলে শেফ ট্রেনিং কোর্স সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

ঘরোয়া পরিবেশে ইম্পেরিয়াল হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইন্সটিটিউটে শেষ হলো শেফ ট্রেনিং কোর্স। ফাইনাল সেশনে ২৩ জন শিক্ষার্থী অংশ নেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জিপিও ও জাতীয় স্টেডিয়াম সংলগ্ন ৩৪, শহীদ আবরার ফাহাদ এভিনিউতে অবস্থিত হোটেল ইম্পেরিয়াল ইন্টারন্যাশনালে শেফ ট্রেনিং কোর্স সম্পন্ন হয়।

শিক্ষার্থীরা ফাইনাল সেশনে ৪৫টি ফুড মেন্যু রান্নার পর পরিবেশন করেন। ট্রেনার ছিলেন ৫ জন। প্রোপাইটর হিসেবে পরিচালনা করেন মাহামুদুর রহমান। পরে অতিথিরা মধ্যাহ্নভোজে অংশ নেন।

ছয় বছর ধরে প্রতি বছর হোটেল ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল থেকে তিন মাসব্যাপী প্রফেশনাল শেফ কোর্স চালু রয়েছে। প্রতি বছর এক হাজার শেফ এখান থেকে প্রশিক্ষণ শেষে পেশাদারি জীবনে পা দেন। বাংলাদেশের বিভিন্ন ৫ তারকা হোটেল এবং বিদেশের বিভিন্ন খ্যাতনামা হোটেলে তারা সুনামের সঙ্গে কাজ করেন।