বাবার শেষ বিদায়ে আর্জেন্টিনায় মেসি, মাঠে ১০ নম্বর জার্সিতে বন্ধুত্বের শ্রদ্ধা
অনলাইন ডেস্ক:
বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসির
জীবনে নেমে এসেছে গভীর শোক। ৬৮ বছর বয়সে মারা গেছেন তার বাবা হোর্হে মেসি।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন তিনি।
বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর
যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে দ্রুত আর্জেন্টিনার রোজারিওতে ছুটে যান মেসি। স্ত্রী
আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে স্থানীয় সময় শনিবার রাতে কঠোর নিরাপত্তার
মধ্যে সেখানে পৌঁছান তিনি। পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত পরিসরেই হোর্হে মেসির
শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
মেসির ফুটবল ক্যারিয়ারে বাবার ভূমিকা
ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের সাফল্যের পেছনে দীর্ঘদিন ধরে ছেলের পাশে ছিলেন
হোর্হে। তার মৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে আসে শোকের আবহ। বিশ্বের বিভিন্ন ক্লাব ও
ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মেসির শোকে
মাঠে নেমে বিশেষ বার্তা দি পলের
এদিকে মেসি যখন বাবার শেষ বিদায়ে
ব্যস্ত, তখন যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন তার জাতীয় দলের সতীর্থ
রদ্রিগো দি পল। মেক্সিকোর ক্লাব মন্তেরেরির বিপক্ষে লীগস কাপের ম্যাচটি হয়ে ওঠে
মেসিকে ঘিরে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী।
ম্যাচ শুরুর আগে মেসির বাবার
মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করে ইন্টার মায়ামি। খেলোয়াড়দের হাতে ছিল কালো
আর্মব্যান্ড। মেসির অনুপস্থিতিতে দলটির নেতৃত্বও দেন দি পল।
ম্যাচের ৩২ মিনিটে দারুণ এক আক্রমণ
থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন দি পল। গোলের পর তার উদযাপনই ছুঁয়ে যায়
ফুটবলপ্রেমীদের হৃদয়।
জার্সি খুলে ফেলতেই দেখা যায়, তার
নিচে পরা ছিল মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি। সেটি গ্যালারির দিকে তুলে ধরে দি পল
যেন নীরবেই জানিয়ে দেন—এই গোলটি শোকাহত বন্ধু মেসির জন্য।
গ্যালারিতেও
মেসির প্রতি ভালোবাসা
মেসির প্রতি সমর্থন জানাতে ম্যাচের
দশম মিনিটেও বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করেন দর্শকরা। গ্যালারিতে দেখা যায় বিভিন্ন
প্ল্যাকার্ড ও স্লোগান। এর মধ্যে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল—‘ফুয়েরজা, লিও’, যার অর্থ ‘শক্ত থাকো, লিও’।
মেসির বাবার মৃত্যুতে সতীর্থ, সমর্থক
ও ক্লাবের এমন ভালোবাসা ফুটবল যে শুধু মাঠের প্রতিদ্বন্দ্বিতার নাম নয়, বরং
সম্পর্ক ও আবেগেরও এক বিশাল বন্ধন—সেটিই যেন আবারও তুলে ধরেছে।