সংবাদ শিরোনাম

কোপা ডো ব্রাজিলে গোলশূন্য ড্র, ভিলা বেলমিরোতে আটকে গেল নেইমারের সান্তোস

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন   |   খেলাধুলা

কোপা ডো ব্রাজিলে গোলশূন্য ড্র, ভিলা বেলমিরোতে আটকে গেল নেইমারের সান্তোস

শাহনুর রুমেন | সান্তোস, ব্রাজিল

কোপা ডো ব্রাজিলের শেষ ষোলোর (অষ্টম ফাইনাল) প্রথম লেগে নিজেদের মাঠ ভিলা বেলমিরোতে জয়ের সুযোগ কাজে লাগাতে পারেনি সান্তোস। শনিবার (১ আগস্ট) রাতে অনুষ্ঠিত ম্যাচে রেমোর সঙ্গে ০-০ গোলে ড্র করেছে নেইমারদের দল। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই এখন পুরোপুরি নির্ভর করছে ফিরতি লেগের ওপর। 

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল সান্তোস। নেইমারকে ঘিরে একাধিক আক্রমণ গড়ে ওঠে এবং মাঝমাঠ থেকে গ্যাব্রিয়েল বন্তেম্পো ও রোলহাইসারের উদ্যোগে সুযোগও তৈরি হয়। তবে শেষ মুহূর্তে রেমোর সুশৃঙ্খল রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্বাগতিকরা। অন্যদিকে রেমোও পাল্টা আক্রমণে কয়েকবার সান্তোসকে চাপে ফেললেও গোল আদায় করতে পারেনি। 

গোলশূন্য এই ড্রয়ের ফলে দুই দলের মধ্যকার লড়াই এখন আরও জমে উঠেছে। নিয়ম অনুযায়ী, ফিরতি লেগে যে দল জিতবে, তারাই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। নির্ধারিত সময়ে আবারও ড্র হলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে। 

নেইমার পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি হয়ে উঠলেও শেষ পর্যন্ত গোলের দেখা পাননি। সান্তোসের একাধিক পরিবর্তনও ম্যাচের ফল বদলাতে পারেনি। অন্যদিকে রেমো নিজেদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করে মূল্যবান একটি ড্র নিয়ে মাঠ ছেড়েছে। 

এখন দুই দলের দৃষ্টি ফিরতি লেগের দিকে। বেলেমের মাঙ্গেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই নির্ধারিত হবে, কোপা ডো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে কারা এগিয়ে যাবে।

Advertisement
Advertisement
Advertisement