চাঁপাইনবাবগঞ্জে এসএসসি-দাখিলে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি বুলবুল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে A+ (জিপিএ-৫) অর্জন করা চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার কয়েকজন শিক্ষার্থীকে তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জননেতা নূরুল ইসলাম বুলবুল।
সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনায় কৃতী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা ও সম্মাননা তুলে দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে তাদের উচ্চশিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এমপি বুলবুল।
তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধা, পরিশ্রম, সততা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত অভিভাবকরাও কৃতী শিক্ষার্থীদের এমন তাৎক্ষণিক স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
উল্লেখ্য, এর আগে চাঁপাইনবাবগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল।