সংবাদ শিরোনাম

ভারতে গরু আনতে গিয়ে পুলিশের হাতে আটক চাঁপাইনবাবগঞ্জের দুই যুবক

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন   |   রাজশাহী

ভারতে গরু আনতে গিয়ে পুলিশের হাতে আটক চাঁপাইনবাবগঞ্জের দুই যুবক

মোঃ আশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

সীমান্তে বিএসএফের গুলির ভয়কে উপেক্ষা করে প্রথমে বাংলাদেশ সীমান্ত এরপর ভারতীয় সীমান্তের কাঁটাতার টপকে ভারতে এসেছিল দুই বাংলাদেশী নাগরিক। উদ্দেশ্য ভারত থেকে বাংলাদেশে গরু নিয়ে যাওয়া। কিন্তু গরু নিয়ে বাংলাদেশে যাওয়ার আগেই ভারতেই গ্রেফতার করা হয়েছে দুই বাংলাদেশি নাগরিককে। ধৃত দুই বাংলাদেশির নাম রুবেল শেখ এবং তমাস শেখ । তারা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকার বাসিন্দা। 

ভারতীয় রঘুনাথগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুই গরু পাচারকারী বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় সক্রিয় এমন অভিযোগ আসছিল। মঙ্গলবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভারতীয় সীমান্তের অন্তত এক কিলোমিটার ভেতরে খেজুরতলা-লালখানদিয়া নামক সীমান্তবর্তী এলাকায় 

ফাঁদ পাতে মুর্শিদাবাদ জেলা পুলিশ। সেই ফাঁদে পা দিয়েই গরু আনতে আসে দুই পাচারকারী। গরু নিয়ে ফেরার পথে সীমান্তের কাছেই গ্রেপ্তার করা হয় দুজনকে। 

পুলিশ জানিয়েছে ধৃতরা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে কিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করতো সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে,কর্নেল মো.তাজুল ইসলাম চৌধুরি জানান,রাজমিস্ত্রির কাজে গিয়ে ফেরার পথে তারা ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এমনটাই লোকমুখে শুনেছেন।




Advertisement
Advertisement
Advertisement