আজ ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
আজ ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ১৯৭৬ সালের এই দিনে মওলানা ভাসানীর নেতৃত্বে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে লাখো জনতা গর্জে উঠেছিল। সেই ফারাক্কার বিরূপ প্রভাব মোকাবিলায় একনেক সভায় ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারাজ’ মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
ফারাক্কার প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদী এখন মৃতপ্রায়। স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে নৌকা চালানো যায় না, অথচ বর্ষায় হঠাৎ পানি ছাড়ায় তীব্র নদীভাঙন দেখা দেয়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন: "ফারাক্কার গেটগুলো একসাথে খুলে দিলে হিউজ পরিমাণ পানি বাংলাদেশে প্রবেশ করে, ফলে পদ্মার পাড়ে তীব্র নদীভাঙন দেখা দেয়। এটি মোকাবিলায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জে নদীভাঙন রোধে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে।"
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মওলানা ভাসানীর স্বপ্ন পূরণ হবে এবং অবসান ঘটবে পাঁচ দশকের পানির হাহাকারের।