চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি রাব্বি ও সোহেল গ্রেপ্তার
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
দুই সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি রাব্বি ও সোহেল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও তার অন্যতম সহযোগী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ তথ্য জানান সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।
ওসি বলেন, বিস্ফোরক ও হেরোইনসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে দুই কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
উপর হামলার পর জেলার বাইরে চলে যায় রাব্বি ও সোহেল। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি কয়েকদিন ধরে অনুসরণ করছিলো পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এর আগে গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হোন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ওই রাতেই সদর মডেল থানায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো.রাব্বি ও সোহেলের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।