সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে ০৩ জন পেশাদার মাদকাসক্ত চোর ও ০৫ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ মোট আটক ০৮ জন।

 প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন   |   রাজশাহী

সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে ০৩ জন পেশাদার মাদকাসক্ত চোর ও ০৫ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ মোট আটক ০৮ জন।

  মোঃ রাকিব হাসান, সারিয়াকান্দি,বগুড়া:

গত ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে সারিয়াকান্দি থানা পুলিশের মাদক বিরোধী এবং ওয়ারেন্ট তামিল অভিযান পার্টি থানার বিভিন্ন এলাকা থেকে পেশাদার চোর ও প্রখ্যাত মাদক ব্যবসায়ী ০১। মোঃ সামিউল ইসলাম @ হিরো আহম্মেদ @ ছোটন (২৭), পিতা-মোঃ তারাজুল ইসলাম, সাং-মন্ডলবাড়ী, ০২। মো: রুহুল আমিন প্রাং খসরু (৪৫), পিতা-আ: আজিজ বাচ্চু প্রাং, সাং-রামনগর ও ০৩। মোঃ পিয়ার উদ্দীন (৩৪), পিতা- মোঃ সিরাজ উদ্দীন, সাং-হিন্দুকান্দি (শিল্পপাড়া) এবং জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ০৪। মোঃ শহিদুল ইসলাম (৪৫), ০৫।মোঃ ছামছুল মিয়া (৫৫), ০৬। মোঃ সন্দেশ মিয়া (৬৫), ০৭। মোঃ লোকমান প্রাং (৫৫) ও ০৮। মোছাঃ শরিফুন বেওয়া (৪০), সর্ব থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া গণকে আটক করে থানায় নিয়ে এলে আটক ব্যক্তিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। ইতিপূর্বে মাদক ও চুরি মামলাসহ আটক মোঃ সামিউল ইসলাম @ হিরো আহম্মেদ @ ছোটন এর বিরুদ্ধে ১০টি, মো: রুহুল আমিন প্রাং খসরু এর বিরুদ্ধে ০২টি ও মোঃ পিয়ার উদ্দীন এর বিরুদ্ধে ০৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে মর্মে থানার রেকর্ডপত্র যাচাই-বাছাই করে জানা যায়। 

সম্মানিত এলাকাবাসী, সারিয়াকান্দি থানা পুলিশ নিয়মিত ভাবে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিরলস ভাবে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। কিন্তু থানা এলাকার পরিধি ও বিশাল জনসংখ্যার বিপরীতে থানার জনবল অপ্রতুল ও সংকট থাকায় বর্তমান জনবল দিয়ে থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও তদন্তসহ পুলিশের নানাবিধ কাজ সম্পাদন করার কারনে আপনাদের কাঙ্খিত সেবা পরিপূর্ণ ভাবে প্রদান করা কঠিন ও দুরূহ হয়ে পড়েছে। বিশেষ করে সাম্প্রতিক কালে সংঘটিত কয়েকটি ঘটনায় থানা পুলিশ বেশ বিব্রত এবং ঘটনাগুলির মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তসহ গ্রেফতারে বেশ হিমশিম খেতে হচ্ছে। এমতাবস্থায়, আপনাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ অপরাধ ও অপরাধী সংক্রান্তে তথ্য প্রদান করার এবং সন্ত্রাস, চাঁদাবাজী, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ ও বন্ধ করতে এলাকা ভিত্তিক সমন্বিত ভাবে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। আপনাদের সহায়তা ব্যতিত থানা পুলিশের পক্ষে অপরাধ দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা অসম্ভব। উল্লেখ্য যে, আপনাদের প্রদত্ত তথ্যের সুরক্ষা নিশ্চিতে থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ।

Advertisement
Advertisement
Advertisement