সারিয়াকান্দি ডিগ্রি কলেজে চুরির ঘটনা: তথ্যদাতাদের সহযোগিতা কামনা

 প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন   |   রাজশাহী

সারিয়াকান্দি ডিগ্রি কলেজে চুরির ঘটনা: তথ্যদাতাদের সহযোগিতা কামনা

মোঃ রাকিব হাসান, সারিয়াকান্দি,বগুড়া:

বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজে সংঘটিত একটি চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিটের মধ্যবর্তী সময়ে সারিয়াকান্দি ডিগ্রি কলেজের হিসাব রক্ষণ কর্মকর্তার কক্ষে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কয়েকজন সন্দেহভাজনের অস্পষ্ট ছবি সংগ্রহ করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভিতে ধারণকৃত ব্যক্তিদের কেউ সনাক্ত করতে পারলে অনতিবিলম্বে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারীদের পুরস্কৃত করার ব্যবস্থাও রাখা হয়েছে।

কলেজ প্রশাসন আশা প্রকাশ করেছে, সচেতন নাগরিকদের সহযোগিতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা সম্ভব হবে।

এ বিষয়ে যেকোনো তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সারিয়াকান্দি ডিগ্রি কলেজ প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement