সংবাদ শিরোনাম

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন   |   রাজশাহী

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

মোঃ আশরাফুল ইসলাম :
 বর্ণবৈষম্য বিলোপ দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) জেলা শাখা।
সনিবার (২৯ মার্চ) সকালে শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিদ্যমান বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা “বৈষম্য বিলোপ আইন” প্রণয়নের দাবি জানান এবং সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনাথ ঠাকুর। উপদেষ্টা সারিকুল হক গেদু, শাহজাহান মন্ডল ও আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জয়েন্ট সেক্রেটারি পশুপতি রবিদাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে মাঠ পর্যায়ের কর্মী শোভারানী ও পলাশী দত্তসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বৈষম্যবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন বক্তারা।