সংবাদ শিরোনাম

নাচোলে ছাত্রশিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে ছাত্রশিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নাচোল উপজেলা শাখা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পৌর এলাকার প্রধান প্রধান সড়কে এই র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

​র‍্যালিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা "আহলান সাহলান, মাহে রমাদান" স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। শোভাযাত্রা শেষে নাচোল বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং তাকওয়া অর্জনের মাধ্যমে নিজেদের জীবন গড়ার আহ্বান জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী। 

 অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাদিরুল ও সেক্রেটারি তাওফীক। জেলা শিবিরের (পূর্ব শাখা) অফিস সম্পাদক নাইয়বখান এবং জেলা এইচআরডি সম্পাদক রুহুল আমিন।

​পথসভায় প্রধান অতিথি প্রভাষক ইয়াকুব আলী পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, "হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যেন তোমরা তাকওয়া বা খোদাভীতি অর্জন করতে পারো।" তিনি সমাজের সকল স্তরে রমজানের শিক্ষা ছড়িয়ে দেওয়ার গুরুত্বারোপ করেন।

​উপজেলা শিবিরের নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অশ্লীলতা বর্জনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।