সংবাদ শিরোনাম

নাচোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নাচোল হাট–আমনুরা সড়ক এলাকায় আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান। তিনি বলেন, “দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনশাআল্লাহ পরিবর্তনের সূচনা করবে।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার কথা বলে এসেছে। নাচোলবাসী এবার সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবে বলে আমরা আশাবাদী।”

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান।
জনসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যায়ে দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।