সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী কেরামত আলীর ইশতেহার ঘোষণা

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী কেরামত আলীর ইশতেহার ঘোষণা
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেরামত আলী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার দুপুরে জেলার ঐতিহাসিক দরাসবাড়ি মসজিদ প্রাঙ্গণে এই ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা, রেললাইন স্থাপন, কৃষি ও আমখাত উন্নয়ন, পদ্মা নদীর ভাঙন রোধ, স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের অঙ্গীকার করা হয়। পাশাপাশি দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন ও শিল্পায়নের ওপর গুরুত্বরোপ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী কেরামত আলীর ইশতেহার ঘোষণা|


কেরামত আলী শিবগঞ্জকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের আশাবাদও ব্যক্ত করেন। শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, সাবেক আমির সেফাউল মূলক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Advertisement
Advertisement
Advertisement