বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন   |   জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানমের সাথে আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত Reto Renggli সাক্ষাৎ করেন। এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।  

সাক্ষাতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সুইজারল্যান্ড বিমানখাতে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। 

এছাড়া, রাষ্ট্রদূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সুইস কোম্পানি swissport এর আগ্রহের কথা প্রকাশ করেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের পক্ষ থেকে প্রস্তাব আহ্বান করেন এবং বিবেচনার আশ্বাস দেন।

Advertisement
Advertisement
Advertisement