সরকারি কর্মচারীদের দেশের স্বার্থে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান - বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

 প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন   |   জাতীয়

সরকারি কর্মচারীদের দেশের স্বার্থে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান     - বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী


মানিকগঞ্জ, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন): 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম সরকারি কর্মচারীদের দেশের স্বার্থে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।


মন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরো এগিয়ে যাবে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আগের যেকোনো সময়ের তুলনায় আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে এ আন্দোলনে অংশ নিতে হবে।

মন্ত্রী আরো বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি শিশুদের বিনোদন ও সুস্থ বিকাশের স্বার্থে খেলার মাঠগুলো সংরক্ষণের জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

সভায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement