হাকান ফিদানের কাঁধে হাত, পাটওয়ারীর হাসি ঘিরে তুমুল আলোচনায় সামাজিকমাধ্যম
অনলাইন ডেস্ক:
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ছবিটি পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।
ছবিটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত প্রায় এক লাখ ৫৭ হাজার রিয়েকশন, চার হাজারের কাছাকাছি মন্তব্য এবং প্রায় ৮৫০টি শেয়ার হয়েছে। সংখ্যাগুলোই প্রমাণ করে, একটি সাধারণ ছবি কীভাবে জনমনে আলোড়ন তুলতে পারে।
ছবিতে দেখা যায়, হাকান ফিদান বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে হাত রেখেছেন পাটওয়ারীর কাঁধে। আর পাটওয়ারী হাসিমুখে দাঁড়িয়ে আছেন তার পাশে। এই হাসিই মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেউ প্রশংসা করেছেন, কেউ আবার সমালোচনা করেছেন।
প্রশংসাকারীদের মধ্যে একজন লিখেছেন, “ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের হাত। তুরস্ক এই পাটোয়ারী কে মনে রাখবে।” আরেকজন মন্তব্য করেছেন, “দৃঢ়তা, সাহস ও নেতৃত্বের প্রতীক—এক হার না মানা মানুষ।”
অন্যদিকে সমালোচনাও কম হয়নি। একজন লিখেছেন, “জীবনে বড় ব্যক্তির সাথে প্রথমবার ছবি তুললে যা হয়।” আরেকজন মন্তব্য করেছেন, “অকারণে সব দাঁত বের করে হাসলেই ছবি আকর্ষণীয় হয়ে যায় না। একজন মানুষের ভদ্রতা ও ব্যক্তিত্ব তার অভিব্যক্তিতেই ফুটে ওঠে।”
তবে ইতিবাচক মন্তব্যও ছিল অনেক। একজন লিখেছেন, “এক ফ্রেমে দারুণ দুটি হাসিমুখ! তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের দেশের তরুণ নেতার এই সেলফিটি সত্যিই চমৎকার।” আরেকজন মন্তব্য করেছেন, “এই হাসি বিশ্বখ্যাত।”
কিছু মন্তব্যে উপদেশও পাওয়া গেছে। একজন লিখেছেন, “ভাই ক্ষমতাধর মানুষ দেখলে এত গদগদ হওয়া ঠিক নয়। নিজের পার্সোনালিটি স্ট্রং রাখতে হবে। বাংলাদেশি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে নিজেকে ছোট মনে করবেন না। আত্মসম্মানবোধ বড় বিষয়।”
অন্যদিকে আবেগঘন মন্তব্যে একজন লিখেছেন, “হাসি পিছনের সব দুঃখ ও যন্ত্রণা ভুলে নতুন করে বাঁচতে শেখায়। এই হাসির মাঝে আমরা লক্ষ কোটি আধিপত্যবাদবিরোধী খাঁটি বাঙ্গালীর হাসি খুঁজে পাই।”
সব মিলিয়ে, একটি ছবি ঘিরে সামাজিকমাধ্যমে যে বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা প্রমাণ করে জনমানসে নেতাদের প্রতিটি পদক্ষেপ কতটা আলোচিত হতে পারে। পাটওয়ারীর হাসি ও হাকান ফিদানের কাঁধে হাত রাখার ভঙ্গি—এই দুটি বিষয়ই ছবিটিকে বিশেষভাবে স্মরণীয় করে তুলেছে।