লন্ডনে এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে ভিত্তিগত শিক্ষা ত্বরান্বিত করতে বাংলাদেশের উদ্যোগ তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এ শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়নভিত্তিক তথ্যের কার্যকর ব্যবহার এবং ভিত্তিগত শিক্ষা জোরদার করতে বাংলাদেশ সরকারের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী আজ লন্ডনের কুইন এলিজাবেথ-২ সেন্টারে আয়োজিত ফোরামের উচ্চ-পর্যায়ের আলোচনা ‘Learning that counts: A ministerial dialogue on the use of assessment data to accelerate foundational learning (FLAT+)’ শীর্ষক সেশনে এ উদ্যোগ তুলে ধরেন।
কম্বোডিয়ার শিক্ষামন্ত্রী Dr. Hangchuon Naron এবং সিয়েরা লিওনের Basic and Senior Secondary Education মন্ত্রী Conrad Sackey এ সেশনে মঞ্চে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।