জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬ তৃতীয় দিনের তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন   |   জাতীয়

জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬    তৃতীয় দিনের তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):

জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর তৃতীয় দিনের তৃতীয় অধিবেশন আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  অধিবেশনে  বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগ  সম্পর্কিত বিষয়াবলি আলোচনা হয়। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-বিভাগীয় পর্যায়ে আধুনিক সমন্বিত বিজ্ঞান গবেষণাগার স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রদত্ত ফেলোশিপসমূহের বরাদ্দ বৃদ্ধি এবং গবেষণায় একাডেমিয়া-মার্কেট লিংকেজ স্থাপন। 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-সমাজের জন্য ক্ষতিকর ওয়েবসাইটসমূহ ব্লক করার কার্যক্রম জোরদার করা এবং পার্বত্য অঞ্চলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কিং নিশ্চিতকরণ ও নেটওয়ার্কের গতি উন্নীতকরণ। 

তথ্য ও প্রযুক্তি বিভাগ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-গুজব রোধে Fact Checking Centre স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এবং সম্ভাব্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয়তার নিরিখে বিভিন্ন জেলায় আইসিটি/আইটি পার্ক স্থাপন ও ইতোমধ্যে নির্মিত আইটি পার্ক চালুকরণ। 

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য জানানো হয়। 

Advertisement
Advertisement
Advertisement