জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত আলোচ্য বিষয়সমূহ

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন   |   জাতীয়

জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত আলোচ্য বিষয়সমূহ

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):

জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর কার্য-অধিবেশনে আজ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত নিম্নলিখিত বিষয়ে আলোচনা হয়।

ভূমি অধিগ্রহণ কার্যক্রমে জটিলতা নিরসনে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হকুমদখল আইন, ২০১৭’-এর অধীন বিধিমালা প্রণয়ন; ভরাট হয়ে যাওয়া জলমহালসমূহ পুনঃখনন; জলমহাল ব্যবস্থাপনা সংক্রান্ত আইন প্রণয়ন; উপজেলা এবং ইউনিয়ন ভূমি অফিসসমূহে শুন্য পদে জনবল নিয়োগ এবং ভূমি সংক্রান্ত সকল সেবা জনগণকে অবহিত করার লক্ষ্যে ভূমি মেলা আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

Advertisement
Advertisement
Advertisement