আগামী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগে কালবৈশাখীর শঙ্কা

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন   |   জাতীয়

আগামী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগে কালবৈশাখীর শঙ্কা

ডেক্স  ‍নিউজ  

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার কিংবা তারও বেশি গতিতে দমকা অথবা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে। ফলে খোলা স্থানে অবস্থান, নৌযান চলাচল এবং দুর্বল স্থাপনায় থাকা ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement