ঢাকা বার নির্বাচন শুরু: ভোটযুদ্ধে নীল-সবুজ প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই
ডেক্স নিউজ:
ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)-এর ২০২৬–২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ নির্বাচনে ২১ হাজার ৭৩১ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার আলহাজ অ্যাডভোকেট বোরহানউদ্দিন জানিয়েছেন, বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। একই সময়সূচিতে বৃহস্পতিবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২৩ পদে প্রতিদ্বন্দ্বিতা, দুই প্যানেলের লড়াই এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রধান প্যানেলের প্রার্থীরা।
এর মধ্যে রয়েছে—বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)
জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল) সকাল থেকেই ঢাকা আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপস্থিতি, ভোটারদের দীর্ঘ সারি এবং নির্বাচনী আমেজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নীল প্যানেল (বিএনপি সমর্থিত) সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. এলতুতমিশ সওদাগর অ্যানি, সহ-সাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান সবুজ, সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হেরা, অফিস সম্পাদক মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এএসএম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক সফিকুল ইসলাম শফিক। এছাড়া, সদস্য পদেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সবুজ প্যানেল (জামায়াত সমর্থিত) এ প্যানেল থেকে সভাপতি পদে এসএম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বকর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যান্য পদে প্রার্থীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. শাহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. লুৎফর রহমান আজাদ, কোষাধ্যক্ষ মো. আজমত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. শাহীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক মো. শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আক্তার, অফিস সম্পাদক মো. আবদুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক বাবুল আক্তার বাবু, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মোল্লা এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ। এছাড়া, সদস্য পদেও রয়েছে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
নির্বাচনী প্রেক্ষাপট
ঢাকা বার নির্বাচন দেশের আইনজীবী সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে। ইতোমধ্যে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপস্থিতি ও অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ চরমে পৌঁছেছে।