রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন   |   জাতীয়

রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

ডেক্স নিউজ:

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে নিউমার্কেটের এক নম্বর গেট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ৮টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই সড়কে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Advertisement
Advertisement
Advertisement