গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন   |   জাতীয়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):  

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত Ramis Sen। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের নির্মাণ খাত, জাহাজ নির্মাণ, ফার্মাসিউটিক্যালস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিদেশি কোম্পানির বিনিয়োগের জন্য এদেশে অনুকূল পরিবেশ রয়েছে।

বৈঠককালে তুরস্কের রাষ্ট্রদূত দুই দেশের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে দৃঢ় সম্পর্ক রয়েছে। রাষ্ট্রদূত এ সময় মন্ত্রীকে জুন মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য ‘তুরস্ক কনস্ট্রাকশন সামিট ২০২৬’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

Advertisement
Advertisement
Advertisement