ভোলা দৌলতখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন।
মোঃ ইউসুফ হোসেন বাবলু , ভোলা দৌলতখান প্রতিনিধি:
ভোলার দৌলতখানে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দীকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান, উপজেলা কৃষকদল সভাপতি মোঃ আলমগীর মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।