নাইজেরিয়ার জাতীয় মসজিদে জুমার খুতবা দিলেন আল-ঈসা

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

নাইজেরিয়ার জাতীয় মসজিদে জুমার খুতবা দিলেন আল-ঈসা

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ার রাজধানী আবুজার জাতীয় মসজিদে জুমার নামাজের খুতবা দিয়েছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব ও অ্যাসোসিয়েশন অব মুসলিম স্কলার্সের চেয়ারম্যান শায়খ ড. মোহাম্মদ বিন আবদুলকরিম আল-ঈসা।

শুক্রবারের নামাজে তিনি খুতবা দেওয়ার পাশাপাশি বিশাল জামাতে ইমামতি করেন। এতে নাইজেরিয়ার শীর্ষস্থানীয় মুসলিম ধর্মীয় নেতারাও অংশ নেন।

খুতবায় কোরআনের সর্বোত্তম পথনির্দেশ এবং মুসলিমদের ঈমান ও দৈনন্দিন জীবনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা ও পরামর্শ তুলে ধরেন আল-ঈসা।

তিনি মুসল্লিদের আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং ইসলামী মূল্যবোধ ও শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান। এসব মূল্যবোধ ও আচরণ পালনে ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

আল-ঈসা একই সঙ্গে দ্বৈত মানসিকতা বা দ্বিমুখী আচরণ পরিহারের আহ্বান জানান। এমন কোনো আচরণ না করতেও মুসলিমদের সতর্ক করেন, যা নিজেদের ক্ষতি করতে পারে কিংবা ইসলামের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নাইজেরিয়ার ধর্মীয় ও জাতীয় মূল্যবোধের প্রশংসা করে আল-ঈসা দেশটিকে এর একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। তাঁর মতে, ধর্মীয় ও জাতীয় -উভয় মূল্যবোধের প্রতিই নাইজেরিয়ার অঙ্গীকার রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement