এল সালভাদরে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত ফাহদ বিন আলী আল-মুনাওয়ার এল সালভাদরে অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে দেশটির ভাইস প্রেসিডেন্ট ফেলিক্স উলোর কাছে পরিচয়পত্র পেশ করেছেন। সম্প্রতি এল সালভাদরের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আনুষ্ঠানিকভাবে এই পরিচয়পত্র গ্রহণ করা হয়।
সৌদি দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ সময় রাষ্ট্রদূত ফাহদ বিন আলী আল-মুনাওয়ার সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা প্রেসিডেন্ট নায়িব বুকেলে ও ভাইস প্রেসিডেন্ট ফেলিক্স উলোর কাছে পৌঁছে দেন।
শুভেচ্ছা বার্তায় সৌদি নেতৃত্ব এল সালভাদর ও দেশটির জনগণের অব্যাহত অগ্রগতি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি কামনা করেন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।