ইরানের জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আগামী সপ্তাহান্তজুড়ে এসব হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এই হামলার চূড়ান্ত অনুমোদন দেননি। তবে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে এটি হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী অভিযানের অন্যতম কঠোর হামলা। হামলার লক্ষ্য হিসেবে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোকে বিবেচনা করা হচ্ছে।

সিবিএস আরও জানিয়েছে, সোমবার আর্থিক বাজার খোলার আগেই এই হামলা শেষ করার বিষয়েও আলোচনা হয়েছে। এর আগে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে জ্বালানি খাতকে ঘিরে এমন বড় ধরনের অভিযানের পরিকল্পনার কথা সামনে আসেনি।

Advertisement
Advertisement
Advertisement