মহান মে দিবস উপলক্ষে এমইউজের আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন   |   খুলনা

মহান মে দিবস উপলক্ষে এমইউজের আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদ আল হাসান, খুলনা :

মহান মে দিবস উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবে ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এমইউজের ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিয়ার পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব মুন্সি।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার এএইচএম শামিমুজ্জামান।বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থরক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মে দিবসের চেতনায় সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান বাবু, সরদার আবু তাহের, ফকির শহিদুল ইসলাম, মো. খায়রুল আলম, রাজু আহমেদ ও মাসুদ আল হাসান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Advertisement
Advertisement
Advertisement