স্বাধীন ও সুষ্ট বিচার বিভাগের অঙ্গীকার আইনমন্ত্রীর

 প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন   |   খুলনা

স্বাধীন ও সুষ্ট বিচার বিভাগের অঙ্গীকার আইনমন্ত্রীর

খুলনা ব্যুরো :

বিচারকদের আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সরকার একটি স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

৮ মে শুক্রবার সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অতীতের সংকটময় অবস্থা থেকে দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে অনেক মানুষকে আহত হতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে এবং কারাবরণ করতে হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, বর্তমানে আলোচিত বিষয় জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী এ সনদ বাস্তবায়নে সরকারের ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানিয়েছেন। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে খুলনা জেলা আইনজীবী সমিতিতে নতুন করে যোগ দেওয়া ১৭৪ জন নবীন আইনজীবীকে বরণ করা হয় এবং নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বারের উন্নয়ন এবং বিচারক ও আইনজীবীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান আইনমন্ত্রী।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিচারক, প্রশাসনের কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement