সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার লিফলেট বিতরণ করে কেরামত আলীর গণসংযোগ

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার লিফলেট বিতরণ করে কেরামত আলীর গণসংযোগ
মোঃআশরাফুল ইসলাম  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগরী আমির ড. কেরামত আলী। মঙ্গলবার বিকেলে জেলার মর্দানা ও বিরাহিমপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির সেফাউল মূলক ও আবু বক্করসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।