চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার প্রত্যূষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।


সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপরই শুরু হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পুলিশ, আনসার, বিএনসিসি ও স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। কুচকাওয়াজ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


এর আগে প্রত্যূষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। জেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।



Advertisement
Advertisement
Advertisement