সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিয়েছেন ৩০ জন জামায়াত কর্মী। মঙ্গলবার বিকেলে জেলার নাককাটি তলা এলাকায় নির্বাচনি পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। এ সময়  জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে। পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কুটির শিল্পে। ধাইনগর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক একে আসগরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ ও ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাইয়ুমসহ অন্যরা।