সংবাদ শিরোনাম

রাজশাহীতে তারেক জিয়ার জনসভা সফল করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সক্রিয় প্রস্তুতি

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন   |   রাজশাহী

রাজশাহীতে তারেক জিয়ার জনসভা সফল করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সক্রিয় প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়ার রাজশাহীতে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা সফল করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে নেতৃবৃন্দের সক্রিয় উপস্থিতি ও প্রস্তুতিমূলক তৎপরতা লক্ষ্য করা গেছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত সাংগঠনিক কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ)। তাঁর সঙ্গে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দরা আসন্ন জনসভা সফল করতে দলীয় ঐক্য সুসংহত করা, সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা এবং সর্বস্তরের জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাজশাহীর জনসভা বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই জনসভা সফল হবে।
এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয় এবং জনসভায় সর্বাত্মক উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।